সুবর্ণচরে কঠোর বিধি নিষেধ অমান্য করে গরুর হাট ,ম্যাজিস্ট্রেট দেখে গরু রেখে পলায়ন
মুজাহিদুল ইসলাম সোহেল :
নোয়াখালীর সুবর্ণচরে সংক্রমণ বেড়ে যাওয়ায় হাট বাজার বন্ধে কঠোর বিধি নিষেধ আরোপ কারেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের বিধি নিষেধ অমান্য করে গরুর হাট বসেছে । পরে উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান ঘটনাস্থলে গেলে হাটে গরু রেখে পালিয়ে যায় বিক্রেতারা।
শুক্রবার বিকেলের দিকে আটকপালিয়ার চরজব্বার ডিগ্রী কলেজ মাঠে এঘটনা ঘটে।
উপজেলার চর মজিদ এলাকা থেকে আসা বিক্রেতা সাহাব উদ্দিন জানান, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে বিক্রির জন্য ৭০টি গরু রেখেছেন। এগুলোকে প্রতিদিন গড়ে ৬ হাজার টাকার খাবার দিতে হয়। এখন বিক্রি করলে লাভবান হবেন। খরচ ও পুষিয়ে আসবে ,যদি বিক্রি করতে না পারে তাহলে লোকসানের মুখে পড়বেন। তাই তিনি হাটে বিক্রির জন্য গরু এনেছেন।কিন্তু ম্যাজিস্ট্রেট দেখে ক্রেতা চলে যাওয়ায় তিনি গরু নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
বিকেল সাড়ে তিনটার দিকে আটকপালিয়ার চরজব্বার ডিগ্রী কলেজ মাঠে গিয়ে দেখা যায়, লোকজন দিগ্বিদিক ছুটছেন, ক্রেতা বিক্রেতা ও নেই । খঁুটির সাথে বাঁধা গরু গুলো মাঠে পড়ে আছে । মাঠের একপাশে দাঁড়িয়ে আছে পুলিশ ও ম্যাজিস্ট্রেট। পরে ইজারাদারদের ডেকে গরু নিয়ে যেতে বললেন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বলেন, সুবর্ণচরে সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।ধর্মীয় দিকে বিবেচনায় গরুগুলো নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
তিনি বলেন,জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গরুর হাট—বাজার ও চা দোকান বন্ধ থাকবে।



Post Comment