সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম” শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (৩০ জুলাই) সুবর্ণচর উপজেলা হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাবেয়া আসফার সায়মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদঃ) শামীমা আক্তার।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন চর জুবলি রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, হাজী মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথ এবং ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র।
উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম এবং চরবাটা মহিলা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক খুবায়েব হোসাইন।
ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ছায়েদুল হক এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মোঃ মোস্তফা আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে আনোয়ার হোসেন, ফারজানা আক্তার এবং তাসনুবা তারান্নুর নরিন।
বক্তারা বলেন, “শুধু মেধাবী হলেই চলবে না, শিক্ষার্থীদের হতে হবে আদর্শ ও নৈতিকতা সম্পন্ন মানুষ। যারা মেধায় এগিয়ে, তারা সমাজে উদাহরণ হয়ে ওঠে—তাদের প্রতিটি আচরণ হতে হবে অনুকরণীয়।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানসমূহকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।



Post Comment