সুবর্ণচরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন
মুজাহিদুল ইসলাম সোহেল :
নোয়াখালীর সুবর্ণচরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্প্রতিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন,প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প—২ এর আওতায় ২য় পর্যায়ে সুবর্নচর উপজেলায় ১৫১টি পরিবারের মাঝে এই গৃহ ও জমি হস্তান্তর করা হবে।
এগুলো নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লক্ষ ৭১ হাজার টাকা । প্রতিটি ঘরের আয়তন ৩শ ৯৪ বর্গফুট ,দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা,একটি টয়লেট একটি টিউবওয়েল একটি ইউটিলিটি স্পেস ও একটি বারান্দা রয়েছে।
সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক , চরজুবিলী, মোহাম্মদপুর, পূর্বচরবাটায় অবৈধ দখলদারদের দখল থেকে জমি উদ্ধার করে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বিতরণের জন্য ১৫১টি ঘর নির্মাণ করা হয়।
এসময় সাংবাদিক কামাল চৌধুরী, লিটন চন্দ্র দাস, আব্দুল বারী বাবলু, মুজাহিদুল ইসলাম সহেল, মো. সানা উল্যাহ, আরিফ সবুজ, আবুল বাসার, ইমাম উদ্দিন সুমন, একেএম ইব্রাহীম খলিল উল্যাহ, আব্দুল কাইয়্যূম , আরিফুর রহমান, ইউনুছ শিকদার উপস্থিত ছিলেন।
আগামী ২০জুন সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় পর্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও জমি হস্তান্তর করবেন।



Post Comment