সুবর্ণচরে গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের আব্দুল্লাহ মিয়ার হাট আদর্শ স্কুল মোড়ের গ্যারেজ এ চুরির ঘটনা ঘটে।

এই ঘটনায় অটোরিকশা মালিক মোহাম্মদ মানিক মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মানিক মিয়া অভিযোগ করে বলেন, দিনভর অটো রিক্সা চালিয়ে রাত সাড়ে আটটার দিকে স্থানীয় আদর্শ স্কুল মোড় এলাকায় গ্যারেজে অটোরিকশা চার্জে রেখে বাড়িতে চলে যান। সকালবেলা গ্যারেজে এসে দেখেন গ্যারেজের শাটারের তালা ভাঙা।ভিতরে চার্জে থাকা অটোরিকশা গুলো নেই। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান কে অবহিত করেন। তাদের পরামর্শে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মানিক মিয়া বলেন, গার্মেন্টসে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে একটি অটো কিনে সংসারের হাল ধরেছেন।অটো রিক্সা চালিয়ে সংসারের জীবিকা নির্বাহ করেন। গতকাল এক কেজি চাল পরিবারের সবাইকে নিয়ে ভাগ করে খেয়েছেন। আজকের উপার্জনক্ষম অটো টি হারিয়ে দিগ্বিদিক ছুটছেন। শেষ সম্বল টুকু হারিয়ে না খেয়ে পথে বসে থাকতে হবে বলেও জানান তিনি।

চরজব্বর থানা কর্তব্যরত পুলিশ পরিদর্শক উৎপল দেওয়ান জানান, অটোরিকশা চালক মানিক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন, অটোরিকশা গুলো উদ্ধার করতে চেষ্টা চলছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ