সুবর্ণচরে চরজব্বার থানা পুলিশের মানবতার দেয়াল

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সড়কে চরজব্বার থানার মোড় গোল চত্বরের গত সোমবার বিকেল চারটায় কিছু মানুষের জটলা দেখা যায়। সেখানে গিয়ে দেখা যায়, একটি জায়গা ঘিরে কিছু পোশাক ঝুলিয়ে রাখা। ওপরের সাইনবোর্ডের এক পাশে লেখা ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান’ অন্য পাশে লেখা ‘আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান’।

পোশাক সাজানো তদারকি করছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তারিক খন্দকার। ‘মানবতার দেয়াল’ নামে মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগ চরজব্বার থানা—পুলিশের।

পুলিশের এই উদ্যোগ কেন এমন প্রশ্নের জবাবে ওসি জিয়াউল হক বলেন, নদী ভাঙন কবলিত উপকূলীয় এলাকা। বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বাস করে। দরিদ্র শ্রমজীবি বেশি। কারও অপ্রয়োজনীয়, উদ্বৃত্ত জামাকাপড় এখানে রেখে যাবেন। আর দরিদ্র্র জনগণ যাদের নিজেদের এসব জিনিস কেনার সামর্থ্য নেই, তারা এখান থেকে প্রয়োজন অনুযায়ী তা নিয়ে যাবে। পুলিশ জনগণের বন্ধু, সেবক। জনগণের পাশে থাকার যেকোনো প্রয়াসই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ব থেকেই এ রকম একটি মানবতার দেয়াল করার উদ্যোগ নিয়েছি। আশা করি, অন্যান্য থানার পুলিশেরাও এ রকম মানবীয় কাজে এগিয়ে আসবে।

এই মানবতার দেয়ালে পুলিশের পাশপাশি সহযোগিতা করেছে স্থানীয় সংবাদকর্মীরা।

সংবাদকর্মী আরিফুর রহমান বলেন,‘থানার ওসি যখন এ রকম একটি উদ্যোগের কথা আমাদের জানালেন, তখন আমরা সঙ্গে সঙ্গেই আনন্দের সঙ্গে তাতে সাড়া দিয়েছি। আমরা আশা করি, পুলিশ যেন সারা দেশে এ রকম মানবতার কাজ করে, মানুষের বন্ধু হিসেবে পাশে দাঁড়ায়। তাতে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’

মানবতার দেয়ালের পাশে অবস্থিত বলেন, ‘এর আগেও চরবাটায় আরও তিনটি মানবতার দেয়াল তৈরি হয়েছিল। তবে সঠিক তত্ত্বাবধানের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে। আমরা আশা করব, পুলিশ যেহেতু এই মানবতার দেয়ালের দায়িত্বে আছে, এটি ভালোভাবে চলবে এবং আরও সম্প্রসারিত হবে।’

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ