সুবর্ণচরে চরজুবিলী ও চরজব্বার ইউনিয়নে নৌকার দুই প্রার্থীর নাম ঘোষণা

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ও চরজব্বার ইউনিয়নে চূড়ান্ত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ২ প্রার্থী। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই বাচাই শেষে বিশ্বস্ত ২ প্রার্থীদের হাতে তুলে দিয়েছে নৌকার টিকিট। তবে চরজব্বার ইউনিয়নের উপজেলা আওয়ামীলিগের সভাপতি দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী নৌকার মাঝি হলেন, ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নে মোহাম্মদ হানিফ চৌধুরী, ১ নম্বর চর জব্বার ইউনিয়নে তরিকুল ইসলাম।
উপজেলা নির্বাচন কার্যালয় তথ্যমতে, ৫ জানুয়ারী উপজেলার ২টিসহ সারাদেশে ৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারী। এছাড়া মনোনয়নপত্র বাছাই ১৭ জানুয়ারী, প্রার্থিতা প্রত্যাহার ২৪ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ২৫ অক্টোবর আর ভোট গ্রহণ ১০ ফেব্রুয়ারী।
এদিকে, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরজব্বার ইউনিয়নের উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে তাঁর সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই ইউনিয়নের দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম। আর চরজুবিলী ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী ছিলেন যুবলীগের যুগ্ম—আহবায়ক সাইফুল্লা খসরু ও মহিলা নেত্রী রোকসানা কামাল । তবে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী।
অপরদিকে, উপজেলার ২টি ইউনিয়নে তফসিল ঘোষণার পর থেকেই মাঠ—ঘাটে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ভোটারদের মনজয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের আবার সবর দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। চাচ্ছেন দেয়া ও সহযোগীতা।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ