সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালিত, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::


নোয়াখালীর সুবণর্চর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের চরজুবিলী অলি উল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুতসাহী সদস্য আবদুল হকের সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন।

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন—সমন্বয়ক মোহাম্মদ আলী আক্কাছ বলেন, ২০১৩ সালের এ দিনে ২৬,১৯৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এতে কর্মরত সকল শিক্ষক—শিক্ষিকার চাকুরী জাতীয়করণের যুগান্তকারী ঘোষণা করেন। আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ। তিনি আরো বলেন এ দূর্লভ ইতিহাসের আমিও একজন সাক্ষী। অবহেলিত, অপমানিত, বঞ্চিত শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক এ দিনগুলোতে জাতীয় পর্যায়ে সম্মূখ থেকে নেতৃত্ব দেবার বিরল সৌভাগ্যের অধিকারী তিনি।

টাইমস্কেল কর্তন সংক্রান্ত অর্থমন্ত্রনালয়ের কালোআদেশ প্রত্যাহার করে জাতীয়করণকৃত শিক্ষকদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেয়ার জোর দাবী করেন তিনি।

এ সময় সুবর্ণচরের ৬৯টি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ এই কর্মসূচী পালন করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ