সুবর্ণচরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চেক প্রতারণা মামলায় ৩ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক হোসেন(৩৫)কে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়ন পশ্চিম চরজব্বার গ্রামের নুরুল আমিনের ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের চেক জালিয়াতি মামলায় ফারুকের ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম সাজা হয়। রায়ের পর থেকে ফারুক আত্ম গোপনে রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরজব্বার থানা পুলিশের উপপরিদর্শক সালাহ উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যরা আসামীকে গ্রেপ্তার করেন।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মো. ফারুককে গ্রেপ্তার করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ