সুবর্ণচরে জন্মের পরে নিবন্ধন করলে পাবেন জন্মসনদ ও উপহার
নোয়াখালী প্রতিনিধি:
শিশু জন্মগ্রহনের পরপর ইউনিয়ন পরিষদে এসে জন্ম নিবন্ধন করলেই অভিভাবক পাবেন চমকপদ উপহার ফুল ও জন্ম নিবন্ধন সনদ।
ব্যতিক্রমী এই আয়োজন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী।
ইউনিয়নের যে কোন ওয়ার্ডে শিশু জন্মের ১ দিনের মধ্যে যারা জন্মনিবন্ধন করেছেন সেসকল অভিভাবকদেরকে চরজুবিলী ইউপি চেয়ারম্যান হানিফ চৌধুরীর পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও ফুল এবং জন্মসনদ দেয়া হয়েছে। নিজ অর্থায়নে দীর্ঘদিন থেকে এই ব্যতিক্রমী কাজ করছেন এই চেয়ারম্যান।
বৃহস্পতিবার বিকেলে ১নং ওয়ার্ডের স্থানীয় একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা ঐ দিনে জন্মগ্রহণ কারী শিশুদের অভিভাবককে বিশেষ পুরস্কার ও ফুল এবং জন্মসনদ তুলে দিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেব যোগ দিয়েছে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব চট্রগ্রাম বিভাগীয় কমিশনার(উন্নয়ন) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স্থানীয় সরকার বিভাগ, চট্রগ্রাম মোহাম্মদ মিজানুর রহমান।
জন্মনিবন্ধন সম্পর্কে বলেন, জন্মনিবন্ধনের সাথে অনেকগুলো সার্ভিস জড়িত। পাসপোট করতে ,ট্যাক্স ফাইল করতে ,চাকুরী করতে জন্মনিবন্ধন। বিশটির অধিক সেবা নিতে জন্মনিবন্ধন লাগে যেটি এই সরকারের আমলে ইউনিয়ন পরিষদ করছে।
চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী বলেন,বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে এবং সাধারণ মানুষের মাঝে জন্মনিবন্ধনে আগ্রহী করে তুলতে এই ধরনের আয়োজন করছেন। তিনি আরো বলেন,ইউনিয়নে সকল শিশু জন্মনিবন্ধনের আওতায় আনতে এধরনের আয়োজন অব্যহত থাকবে।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, শিশু জন্মের পর জন্মনিবন্ধন সনদ ও উপহার সত্যিই অসাধারণ উদ্যোগ। এতে করে প্রতিটি মানুষ অনুপ্রাণিত হবে।
হানিফ চেয়ারম্যানের পক্ষ থেকে শিশু জন্মের পর জন্মনিবন্ধন সনদ ও উপহার দেয়াকে সাধুবাদজানিয়েছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন, সুবর্ণচর উপজেলা কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার।



Post Comment