সুবর্ণচরের ডিজিটাল সেন্টারে করোনা ভ্যাক্সিনের নিবন্ধন চলছে
সুবর্ণ ডেস্ক ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সকল ইউনিয়নের ডিজিটাল সেন্টারে করোনা ভ্যাক্সিনের নিবন্ধন চলছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন জানিয়েছেন, ৫৫ বছরের বেশি বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন করানো হচ্ছে।
তিনি আরো জানিয়েছেন, শুক্র শনিবার খোলা আছে। দ্রুত নিবন্ধন করতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।



Post Comment