সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, প্রতিপাদ্যকে ধারন করে সুবর্ণচরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির কর্মসূচীর অংশ হিসবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
সমবায় সংগঠক আইয়ুব আলীর সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মে.আলমগীর কবির খান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি ছিলেন নারী বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. নুরুন নবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, সমবায় সংগঠক আব্দুল কাইয়ুম, ভূমিহীন নেতা মো.খোকন প্রমূখ।



Post Comment