সুবর্ণচরে ডাকাতের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত এক গরু ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত ব্যবসায়ীর নাম মো.দিদার উল আলম ওরফে বেছু ব্যাপারী (২১)। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের মাইন উদ্দিন ব্যাপারীর ছোট ছেলে।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত ৬ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছমিরহাট বাজার গরু বিক্রি করে টাকা নিয়ে ফেরার পথে মোহাম্মদপুর ইউনিয়নে ৭নম্বর ওয়ার্ডে ডাকাত চক্রের কবলে পড়েন। এসময় তিনি ডাকাতের লাঠি ও ছুরিকাঘাত করে গুরুত্বর আহত হন ।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, গত ৬ মার্চ রাতে স্থানীয় ছমিরহাট বাজার থেকে তিনটি গরু বিক্রি করে মোহাম্মদপুরের বাড়ি ফেরার পথে নুর উদ্দিন বাজারের পশ্চিম পাশে শওকত মিয়ার প্রজেক্ট ব্যারাক নামক স্থানে গরু ব্যবসায়ী দিদারকে এক দল ডাকাত লাঠি ও ছুরিকাঘাত করে তার সাথে থাকা সকল টাকা-পয়সা নিয়ে যায়। পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালক তাকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে তিনি মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, ঘটনা জানার পরপরই ঘটনার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবার চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় ্আগে কোন লিখিত অভিযোগ করেনি। এখন তাদের অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, তিনিসহ তাঁর একাধিক টিম মাঠে কাজ করছেন এবং অভিযান অব্যাহত রয়েছে।



Post Comment