সুবর্ণচরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
সুবর্ণচর(নোয়াখালী) সংবাদ সংগ্রাহক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন চৌধুরী। এরপর মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) অশোক বিক্রম চাকমাসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
মেলায় সরকারি-বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মেলায় ২০ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজকে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়।



Post Comment