সুবর্ণচরে দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সৈকত সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন
আবদুল জববার, সুবর্ণচর, (নোয়াখালী) প্রতিনিধি।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে সৈকত সরকারি কলেজ ছাত্রদল মানববন্ধনের আয়োজন করেছে।
সোমবার (১০ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তব্যে নেতারা বলেন: “বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিদিনই ধর্ষণ, নির্যাতন ও অনলাইন হেনস্তার ঘটনা ঘটছে, অথচ অধিকাংশ অপরাধী আইনের আওতায় আসছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব অপরাধ দিন দিন বেড়ে চলেছে।”
তারা আরও বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ছাত্রসমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজ ছাত্রদলের ছাত্র নেতা আব্দুল্লাহ ফারুক, শফিকুল পলাশ, ও চরজববর ডিগ্রী কলেজে ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল আরিফ সহ অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।



Post Comment