সুবর্ণচরে ধর্ষণ, আটক এক
সুবর্ণচর (নোয়াখালী ) প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উড়ির চর গ্রামে পনের বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেলাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার সকালে উড়ির চর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সোর্পদ করলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃত বেলাল উদ্দিনের বিরুদ্ধে নির্যাতিতা কিশোর ও তাঁর পরিবারকে হুমকির অভিযোগে উঠেছে।
আটককৃত ব্যক্তি মোহাম্মদপুর ইউনিয়নের উড়ির চর এলাকার মো.হানিফের ছেলে। তিনি ধর্ষনের দায়ে অভিযুক্ত যুবক মিরাজ উদ্দিন(২৩) এর পিতা।
পুলিশের ও নির্যাতিতার খালু ইব্রাহিম এর ভাষ্য মতে, নির্যাতিতা কিশোরী বাবা মা মারা যাওয়ায় খালার কাছে থাকেন। সোমবার সকালে ভাত রান্না করতে গেলে চাউল না থাকায় পাশে মামার বাড়িতে চাউল আনতে যায়। ঘরে মামা ও মামী কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। ঐ কিশোরীর মামাদের বাড়িতে কাজ করতে আসে বেলাল এর ছেলে মিরাজ । বাড়িতে কোন লোকজন না থাকার সুবাধে মিরাজ কিশোরীকে মুখ ছেপে ধরে বসত ঘরের পেছনে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে মামা মামী বাড়িতে ফিরে এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেম্বারকে অবহিত করলে তাঁরা থানা পুলিশের কাছে প্রেরন করেন। এ ঘটনায় কিশোরীর খালু বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
চর জব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. জিয়াউল হক জানান, ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মুল অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।



Post Comment