বন কর্মকর্তার পরিচর্চায় আপন ঠিকানায় ১০টি ঘুঘু পাখি


নোয়াখালী সুবর্ণচরে ১০টি ঘুঘু পাখি আপন নীড়ে ফিরে গেলেন।  পাখি বাজারে বিক্রির সময় শিকারীর কাছ থেকে আটক করে উপজেলা বন কর্মকর্তার তত্ত্বাবধানে ৭ দিন পরিচর্যা করে মুক্ত আকাশে অবমুক্ত করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন।

বুধবার সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখি গুলো অবমুক্ত করা হয়।
এর আগে গত সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৭নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারে পাখি গুলো বিক্রির সময় আটক করে সুবর্ণচর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো.মোশারফ হোসেন ।
পাখি গুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউছার আলম, বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন প্রমূখ।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছমিরহাট বাজারে অভিযান পরিচালনা করে পাখি গুলো আটক করা হয়। পাখি শিকারী পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাখি গুলো প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সংরক্ষণে রাখা হয়েছিল। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখি গুলো অবমুক্ত করা হয়।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ