সুবর্ণচরে মহিষ পালন বিষয়ক অবহিতকরণ সভা

মুজাহিদুল ইসলাম সোহেল –


সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’র পরিবেশ বান্ধব উপায়ে নোয়াখালী জেলার মহিষ পালন ব্যবসাগুচ্ছের সম্প্রসারণ কর্মসূচির আলোকে নোয়াখালীর সুবর্ণচরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাগরিকা সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (৪ অক্টোবর) দিনব্যাপী অবহিতকরণ সভায় অন্যান্যের মাঝে হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কাজী রফিক উজ্জামান, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা৷

উপজেলা প্রাণী কর্মকর্তা তাছলিমা ফেরদৌসী, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, সাগরিকার প্রাণী চিকিৎসক সঞ্চয় নাথ, পরিবেশ বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহারসহ সুবর্ণচরে কর্মরত পল্লী পশু চিকিৎসক, ফার্মেসী হোল্ডার, মেডিসিন অফিসার ও মহিষ পালক কৃষকরা৷

মহিষ পালন সম্প্রসারণ কর্মসূচির প্রকল্প কর্মকর্তা হাসনাইনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় সমাপনী বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন৷

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ