বেগমগঞ্জের চাঞ্চল্যকর নারী ধর্ষণ মামলায় দুই আসামীর যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বহুল আলোচিত বিবস্ত্রকরে গৃহবধূকে ধর্ষণ মামলার রায় সোমবার সকালে ঘোষণা করেছেন আদালত। মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—১ এর বিজ্ঞ বিচারক জয়নাল আবেদিন । উভয় আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে দুই আসামী দেলোয়ার হোসেন দেলু ও মোহাম্মদ আলী ওরফে আবু কালামের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন।

এ রায় ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. শাহ আলম।

গত ১৭ই ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। পরে গত ১৮ আগস্ট আসামিদের উপস্থিতিতে বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মামুনুর রশিদ লাবলু। বাদী পক্ষে ছিলেন আইনজীবী মোল্লা হাবিবুর রসুল মামুন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জসিম উদ্দিন বাদল।

সূত্র আরও জানায়, গৃৃহবধূ ধর্ষণের ঘটনায় গত ২০২০ সালের ৬ অক্টোবর নির্যাতিতা ওই নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন ও আবু কালামকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মামুনুর রশিদ লাবলু বলেন, এই রায়ের মাধ্যমে দেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী জসিম উদ্দিন বাদল বলেন,বিজ্ঞ আদালত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল করবেন।

উল্লেখ,এর আগে ২ সেপ্টেম্বর ২০২০ সালের রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাঁদের ঘরে ঢোকেন। বিষয়টি দেখতে পান স্থানীয় ‘মাদক ব্যবসায়ী’ ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলু। রাত ১০টার দিকে দেলোয়ারের লোকজন ওই নারীর ঘরে প্রবেশ করে পুরুষের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে ও তাঁদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এর আগে ওই গৃহবধূর ঘরে ও বিভিন্ন স্থানে নিয়ে দেলোয়ার তাঁকে একাধিকবার ধর্ষণ করে। ওই বছরের ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ