সুবর্ণচরে সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নিহতের ভাইয়ের প্রতিবাদ ও নিন্দা
নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের শীবচরণ এলাকার চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী উর্মি রানী বনিকের গত ২৯ সেপ্টেম্বর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে সুবর্ণচরের কয়েকজন সাংবাদিকের পাঠানো সংবাদ একাধিক জাতীয় পত্রিকা ও মাই টিভিতে প্রকাশিত হয়। কিন্তু একটি কুচক্রী মহল তাদের হীনস্বার্থ হাসিলের জন্য উক্ত সাংবাদিকরা উল্লেখিত মৃত্যুর ঘটনার কোন নিউজ করেনি বলে ফেসবুকে afsana rahman angel নামে একটি ফ্যাক আইডি থেকে গত ৩০ সেপ্টেম্বর রাত ১১ঃ১৫ মিনিটে সাংবাদিকদের ছবিসহ পোস্ট করে নানা অপপ্রচার চালায়।
এদিকে সাংবাদিকদের নিয়ে এ অপপ্রচারের বিরুদ্ধে নিহত উর্মি রানী বনিকের বড় ভাই সম্পদ বনিক তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তার ফেসবুক অাইডি থেকে আজ রবিবার ( ৩ অক্টোবর) সকাল ১১ঃ৪৫ মিনিটে পোস্ট করেন ।
তিনি এ পোস্টে জানান, আমার বোনের মৃত্যুর সংবাদ প্রকাশ না করার বিষয়ে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে আমি না বুঝে ফেসবুকে যে পোস্ট দিয়েছিলাম তা আসলে আমার ভূল হয়েছে । সাংবাদিকরা আসলে যথা সময়ে আমার বোনের রহস্য জনক মৃত্যুর বিষয়ে একাধিক জাতীয় পত্রিকা ও মাই টিভিতে সঠিক সংবাদ প্রকাশ করেছেন । আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । সম্পদ বনিক তার পোস্টে আরো উল্লেখ করের, আর এ ব্যাপারে একটি কুচক্রী মহল তাদের হীনস্বার্থ হাসিলের জন্য উক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে afsana rahman angel নামে একটি ফ্যাক আইডি থেকে গত ৩০ সেপ্টেম্বর রাত ১১ঃ১৫ মিনিটে নানা অপপ্রচার চালিয়েছে। এহেন অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও ঘৃনাভরে জোর প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি ।
উল্লেখ্য, সম্প্রতি দেখা যাচ্ছে সুবর্ণচরের সাংবাদিকদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন সময় একাধিক ফ্যাক আইডি থেকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক মহল ।



Post Comment