সুবর্ণচরে পত্রিকাসহ হকারের বাই সাইকেল চুরি ঘটনায় সিসিটিভি ফুটেজে চোর সনাক্ত

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালী সুবর্ণচর পত্রিকা হকার কামাল উদ্দিনের(৪৮) এর বিভিন্ন পত্রিকাসহ বাইসাইকেল চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে চোরকে সনাক্ত করা হয়েছে।

চোরের না মো হোসেন। সে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ বলছে, তাকে এর আগে ও একাধিক চুরির ঘটনায় থানা হাজতে আটক করা হয়েছে।

জানা গেছে , প্রায় দুই যুগ ধরে তিনি সুবর্ণচর উপজেলা পরিষদ এরিয়ায় পত্রিকার হকার হিসেবে কর্মরত রয়েছেন।প্রতিদিন সকালে বাইসাইকেল সাইকেলযোগে বিভিন্ন এলাকায় পত্রিকা সরবরাহ করে থাকেন।

একইভাবে সোমবার দুপুরে ও তিনি যথারীতি সাইকেলযোগে পত্রিকা বিক্রি করতে থাকেন।

পত্রিকা বিক্রি করতে করতে হারিছ চৌধুরীর বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সামনে কাশেম এন্টারপ্রাইজ দোকানের সামনে পত্রিকাসহ সাইকেলটি রেখে ১০০ গজ দক্ষিণে শাহাবুদ্দিন আমিনের চেম্বারে পত্রিকা দিতে যায়।সেখান থেকে বের হয়ে দেখেন পত্রিকাসহ সাইকেল কে বা কারা নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও সাইকেল ও পত্রিকার কোন খোঁজ মেলেনি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, বাই সাইকেল চুরির ঘটনায় একটি মৌখিক অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজে জড়িত একজনকে চেনা গেছে। বাই সাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটক অভিযান অব্যহত রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ