সুবর্ণচরে মৎস্য সহ- ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সাসটেইনেবল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর কম্পোনেন্ট-৩; কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাভলীহুড ট্রান্সফরমেশন-এর আওতায় এ সভা হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কর্মকর্তা মো আবুল হাসান সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা এসডিএফ কর্মকর্তা আমান উল্যাহ,বন কর্মকর্তা মোশারেফ হোসেন,যুব কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবী সদস্যরাসহ আরোও অনেকে।

এসময় নির্বাচিত আদর্শ মৎস্যজীবি গ্রাম বাস্তবায়ন,এসডিএফের কাজের অগ্রগতি ও নদীতে  অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জাল ব্যবহার, নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে সচেতনতা সৃষ্টি , মৎস্যজীবীদের মৎস্যজীবি গ্রাম সমিতিতে অন্তর্ভূক্তিকরণ এবং ইলিশ জেলের তালিকা হালনাগাদসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

মৎস্য কার্যালয় তথ্য মতে, উপজেলার ৮ ইউনিয়নে লক্ষিত এফআইডিধারী মৎস্যজীবি খানা রয়েছে ১২০০টি,এদের মধ্যে ১২৮৭ জন ঋণ সুবিধা নিয়ে স্বাবলম্বী হয়েছেন। যাদেরকে ৫৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে ৬০ টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। মৎস্যজীবি পরিবারের ২৪০ জন যুবককে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। মৎস্যজীবি সমিতির ঝুঁকিপূর্ণ ১২ জন সদস্যকে এককালীন ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ