সুবর্ণচরে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে আজমীর হোসেন(১৩) নামের মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটার্ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আজমীর হোসেন পূর্বচরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোলাইমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আজমীরের বাবা সোলাইমান মুঠোফোনে জানান, সে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। পুকুরে পানিতে গোসল করতে পা পিছলে মাঝখানে গিয়ে মারা যেতে পারে বলে তিনি ধারণা করছেন। এরপর তিনি কান্নায় কথা বলতে না পেরে ফোন কেটে দেন।

সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: সাব্বির আহমেদ জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন। পূর্বচরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাসান খোকন জানান, ছেলেটি ভারসাম্যহীন। পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ