সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. আবেদ ভূঁইয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আবেদ ভূঁইয়া চরওয়াপদা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ মিয়ার হাট সংলগ্ন মান্নান চেয়ারম্যানের বাড়ির মান্নান চেয়ারম্যানের ছোটভাই রুবেল মিয়ার পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি মায়ের সাথে পাশের ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যান। ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থী বাড়িতে দেখা করতে গেলে শিশুটি তাদের সাথে বাড়ির উঠানে যায়। উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: আবদুর রহমান জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Post Comment