ইউনিয়ন পরিষদ নিবার্চনকে কেন্দ্র করে: সুবর্ণচরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদ নিবার্চনকে কেন্দ্র করে চরজব্বর ইউপি’র স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) এ্যাডভোকেট মো.ওমর ফারুকের মোহাম্মদ শয়ন নামের এক কর্মীকে মারধর করার অভিযোগ ওঠেছে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. তরিকুল ইসলামের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কমীর্কে গুরুতর আহত উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার চরজব্বার ইউপি’র জাহাজমারা ছেউয়াখালী বাজারে এ ঘটনা ঘটে।

আহত কর্মী মোহাম্মদ শয়ন বলেন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আইডি কার্ড গলায় ঝুলিয়ে ছেউয়াখালী মধ্য বাজারে হাটার সময় নৌকার প্রতীকের প্রার্থী মো. তরিকুল ইসলামের কর্মী মাসুম, রাজু,বাবলু,নয়ন তাকে ডেকে গলায় আইডি কার্ড খুলে ফেলতে বলেন। এতে তিনি আইডি কার্ড খুলতে অস্বীকৃতি জানালে তারা টেনে আইডি কার্ড ছিঁড়ে ফেলে শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে বাজারের বাহিরে নিয়ে লাথি,ঘুষি ও এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। তারা তাকে অনেক নিষ্ঠুর ভাবে মেরেছে। পরে স্থানীয়রা খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সিএনজি চালিত অটোরিকসায় করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী( আনারস প্রতীক) এ্যাডভোকেট ওমর ফারুক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী মো. তরিকুল ইসলামের সমর্থিত কর্মীরা ছেউয়াখালী বাজারে তার কর্মী শয়ন এর উপর হামলা চালায় ।

সেখানে তাঁর পক্ষে বিশাল গণজমায়েত দেখে নৌকা মাকার্র সমর্থিত প্রার্থী তরিকুল ইসলামের মন মেজাজ বিগড়ে যায়। এরপর তরিকুলের মদদে তার প্রত্যক্ষ নেতৃত্বের্ কমীর্দের ওপর প্রতিশোধ নেয়া হয়।

তিনি আরো বলেন, তরিকুল ইসলামের বাড়ির পাশে হওয়ায় তার কর্মীদের নানা ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। বহিরাগত লোক এনে এলাকায় বিশৃংখল পরিস্থিতি সৃষ্টির সুযোগ খুঁজছে।

তবে এ বিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী তরিকুল ইসলাম ঘটনা অস্বীকার করে বলেন, এধরনের কোন ঘটনা ঘটেনি। এর সাথে আমার কেউ জড়িত নেই।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) জিয়াউল হক বলেন, কেউ লিখিতভাবে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে এ বিষয়ে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেয়া হবে।

সুবর্ণচর উপজেলা নিবার্চন কর্মকতার্ মনিরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী( আনারস প্রতীক) এ্যাডভোকেট ওমর ফারুক আমাকে ফোনে আগের একটি ঘটনা জানিয়েছে তবে মারধরের বিষয়ে কিছুই জানায়নি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ