সুবর্ণচরে পুকুরে বিষ প্রয়োগে মাছের পোনা নিধনের অভিযোগ
সুবর্ণচর (নোয়াখালী )প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে নাছির এগ্রো ফিসারিজ নামের একটি খামারের পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছের পোনা মেরে ফেলেছে দূবৃত্তরা।
গতকাল রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামে এ ঘটনা ঘটে।
নাছির এগ্রো ফিসারিজের মালিক মো. নাসির উদ্দিন বলেন, স্থানীয় ইউপি নির্বাচনে মোস্তফা কামাল জুয়েল মেম্বারের নির্বাচন করায় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। পরে রাতের কোন এক সময়ে তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই—তিন লক্ষাধিক টাকার মাছের পোনা মেরে ফেলে। এঘটনায় স্থানীয় লোকজনে মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এবিষয়ে চরজব্বার থানার ওসি জিয়াউল হক জানান, এঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Post Comment