সুবর্ণচরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচর বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার মোহাম্মদপুরের চর নোমান মৃত মাহফুজল হকের ছেলে মোঃ সিরাজ(৪০) , চর আমান উল্যাহ ইউনিয়নের এমরান উল্যাহর ছেলে মোঃ জাকের (২৩) ,নোয়াখালী সদরের চর শুল্লকিয়ার আবদুল খালেকের ছেলে মোঃ সেলিম (২৮), চর জব্বার ইউপির বেলায়েত হোসেনের ছেলে মোঃ অলিউল্যাহ্ ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



Post Comment