নোয়াখালীর সুবর্ণচরে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন

মুজাহিদুল ইসলাম সোহেল::


বেশি বেশি মাছ করি বেকারত্ব দূর করি—এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) সুবর্ণচর ক্লাস্টারের সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন চৌধুরী বাহার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার উদ্দিন,কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, সমবায় কর্মকর্তা শামিম আহমেদ প্রমূখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ