সুবর্ণচরে ফারিয়া’র সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ
মুজাহিদুল ইসলাম সোহেল ::
করোনা সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ফামার্সিউটিক্যালস মেডিকেল এসোসিয়েশন( ফারিয়া’’র) নোয়াখালীর সুবর্ণচর শাখার উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় হাসপাতালে আগত রোগী, পরিবহন শ্রমিক, মোটরসাইকেল চালক, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সংগঠনের পক্ষে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়।
বুধবার দুপুরে সুবর্ণচর ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে,চরজব্বার থানার মোড়ে,চরবাটা খাসের হাট রাস্তার মাথায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠান সমন্বয় করেন ফারিয়ার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফামার্সিউটিক্যালস মেডিকেল এসোসিয়েশন( ফারিয়ার) সুবর্ণচর শাখার সভাপতি তারেক উদ্দিন , সহসভাপতি মতিউর রহমান,সহসভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহসাধারণ সম্পাদক শাহদাত হোসেন,নোমান, নুর আলম ধর্মপুরী প্রমূখ।

ফারিয়া’র সভাপতি তারেক উদ্দিন বলেন, ক্যাম্পেইনে জনগনের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক পরার নিয়ম জানানো হয়। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়। কিছু সময় পর পর সকলকে হাত পরিস্কার রেখে নিজেদেরকে নিরাপদ রাখতে আহবান বলেন করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাহিরে গেলে মাস্ক পরিধান করে সেব্যাপারে সচেতন করা হয়েছে।
তিনি আরো বলেন,সারাদেশের ন্যায় সুবর্ণচরে করোনাভাইরাসের (কোভিড—১৯) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মূলত সংক্রমণ বেড়েই চলছে। তাদেরকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা মাস্ক বিতরণ করছি।



Post Comment