সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
আবদুল জব্বার আকাশ
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা,
এ সময় তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে বলে নিশ্চিত করেছে চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে চরজববর সোনাপুর সড়কের ফুল জাহান নগরের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম ইউসুফ (২৭)। সে চরজব্বার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড়ের হাতিয়ালাগো বাড়ির আবদুর রহিমের ছেলে। স্থানীয় পরিষ্কার রাস্তার মাথার একজন বিকাশ দোকানদার।
স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা ও বিকাশের কাজে ব্যবহ্ত মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তার গতি প্রতিরোধ করে একদল দুর্বৃত্ত তার উপরে হামলা চালিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এই সময় দুর্বৃত্তরা কুপিয়ে তার শরীরে মাথা ও ঘাড়ে মারাত্মক জখম করে, তার চিৎকারপ আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়, স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার দিকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।
চরজববর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে গঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment