সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সুবর্ণচরে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে চরজব্বর ইউনিয়ন ও জাহাজমারা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী ও বিএনপি নেতা ইসমাইল প্লাজা, আর সঞ্চালনা করেন রহিম উল্যাহ চৌধুরী।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এ.বি.এম. জাকারিয়া, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুল, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিদার উদ্দিন ও নিজাম উদ্দিন ফারুক।

এছাড়া, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল্লাহ মিয়া, পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু কাউসার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর উদ্দিন শামীমসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ