সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজুল ইসলাম ওরফে রাব্বি নামের (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে। সেই উপজেলার একই ইউনিয়নের তামিরুল উম্মাহ নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশের ভাষ্যমতে,নিহত রাব্বির বাড়ির পাশে একটি মাছের ঘেরে মাছ চাষ করেন। প্রতিদিন রাতে সেচ পাম্প দিয়ে ঘেরে পানি দিতে যায়। মঙ্গলবার দিনের কোনো এক সময় ঘেরে পানি দেওয়ার পাম্প মেশিনের বৈদ্যুতিক তারের একটি অংশ ফুটো হয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাম্পটি বন্ধ করে চলে যান। এক পর্যায়ে শিশু রাব্বি ঘেরে পাম্পের কাছে গিয়ে সুইচ দিলে রাব্বি ফুটো হওয়া পাম্পের অংশে হাত লেগে বিদ্যুতায়িত হয়। এতে হাত ও শরীরের অধিকাংশ পুড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের বাবা জহিরুল ইসলাম বলেন, রাব্বি অবুঝ শিশু । অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে পুড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে গিয়ে হাত ও শরীর পুড়ে মাটিতে নিথর দেহ পড়ে থাকতে দেখি। পরে তাঁর চিৎকারে আশে পাশের লোকজন রাব্বির নিথর দেহ উদ্ধার করে।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবপ্রিয় দাশ জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ