সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সুবর্ণচর প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে সালা উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত সালা উদ্দিন দক্ষিণ বাগ্যা গ্রামের আবদুর রশিদের ছেলে। দুই মেয়ে ও এক ছেলের জনক তিনি।
নিহতের স্বজনরা জানান, উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের সাতাইশ দ্রোণ এলাকার আবদুল খালেকের মাছের প্রজেক্টে কাজ করতেন সালা উদ্দিন। শুক্রবার সকাল থেকে ওই প্রজেক্টে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচের কাজ করছিলেন তিনি। বিকেলের কোন এক সময় অসাবধানতাবসত পাম্পের সাথে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান সালা উদ্দিন। ৫টার দিকে অন্য শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে পাম্পের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন।
চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।



Post Comment