সুবর্ণচরে বেড়ি বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধি::


সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় নির্মিত বেড়িবাঁধ ভূমি অধিগ্রহণ হয়েছে এমন ক্ষতিগ্রস্ত ৫৪ টি পরিবারের মধ্যে ক্ষতিপূরণ চেক বিতরণ করেন নোয়াখালী প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

বুধবার দুপুরে হাতিয়া উপজেলার ভূমিহীন বাজারে এই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ শেষে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে গণশুনানী গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান । এরপর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন মোহাম্মদ খোরশেদ আলম খান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নোয়াখালী মোঃ রবিউল হাসান, সিডিএসপি বন্দোবস্ত উপদেষ্টা মোঃ রেজাউল করিম , উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুর রহমান, অধিগ্রহণ কর্মকর্তা এ এফ এম শামীম।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ