সুবর্ণচরে ভূমি অধিগ্রহণের চেক বিতরন

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি :


সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সিডিএসপি ব্রিজিং সি-ডাইক ও বেড়িবাঁধ নির্মান রেগুলেটর ডাইভারশন খাল খনন প্রকল্পের বাস্তবায়নের জন্য অধিগ্রহণের আওতাধীন ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১০ নভেম্বর দুপুরে দুই উপজেলার সীমান্তবর্তী ভূমিহীন বাজার মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলাম খান। এসময় জেলা প্রশাসক বলেন এবার চেক বিতরণে স্বামী ও স্ত্রীর নিজ নিজ নামে পৃথক চেক প্রধান করা হয়েছে। এছাড়াও ক্ষতি পূরনের টাকা যাতে সঠিকভাবে কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো ঘুরে দাঁড়াতে পারে সেজন্য এদের কর্মমূখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএসপির উপদেষ্টা(নোয়াখালী)মো রেজউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.রবিউল হাসান , নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা(এলএ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাসজিস্ট্রেট এ এফ এম শামীম ও চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাসার ডিপটি প্রমূখ।

সুবর্ণচর ও হাতিয়া উপজেলার চর নোমান, চর খন্দকার, চর মোজাম্মেল,চর ফকির, চর জামিল এর অধিগ্রহণকৃত ২৩৩.০৭ একর ভূমির ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫৪টি চেকের মাধ্যমে ১কোটি ২০ লাখ আটাশি হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান গণশুনানির আয়োজন করেন। গণশুনানিতে নদী ভাঙন প্রতিরোধ ও অবৈধ বালি উত্তোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন। এছাড়াও নদী ভাঙনে সর্বস্ব হারানো পরিবার গুলো পূর্ণবাসনে সরকারের গৃহীত প্রদক্ষেপ অনুযায়ী পূর্ণবাসনের আশ্বাস দেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ