সুবর্ণচরে মায়ের সামনে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবেু মো.ফখরুল ইসলাম(২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চরবাটা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বচর মজিদ গ্রামের কালামের বাড়ির আবুল কালামের পুত্র। তিনি ছোট বেলা থেকে মানসিক বাক্ প্রতিবন্ধী ও মৃগী রোগে ভূগছিলেন।
নিহতের বাবা আবুল কালাম জানান, ছোট বেলা থেকে মানসিক বাক্ প্রতিবন্ধী ও মৃগী রোগে ভূগছিলেন । সকালে তিনি নাস্তা খাইয়ে বাজারে যান এরপর ছেলের মা গোসল করার জন্য বলেন। মায়ের সামনে গোসল করতে নেমে ডুবে যায়। এরপর ছেলের হাবুডুবু দেখে মা চিৎকার করতে থাকেন। আশেপাশের লোকজন এসে পানি থেকে তাকে উদ্ধার করে উপরে আনেন। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই বাড়ির বাসিন্দা হেদায়েত বলেন, মায়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে উদ্ধার করতে মাত্র ২০ মিনিট সময় লাগে। মাত্র ২০ মিনিটের ব্যবধানে মায়ের সামনে পানিতে ডুবে মারা যায় ছেলে।
সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: মাসুম বিল্লাহ জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।



Post Comment