বিএনপি নেত্রী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে : সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতির সংবাদ সম্মেলন

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:


বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার উদ্দিন খেলন সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার দুপুরে উপজেলার চরজুবিলী ইউনিয়নের সভাপতির বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাহার উদ্দিন খেলন।

তিনি লিখিত বক্তব্যে পাঠ করে বলেন,গত ৬ জুন দৈনিক আজকের পত্রিকার অনলাইন ভার্সন“শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে না পারলে আপনি-আমি কোথায় যাব ও ৭জুন প্রিন্ট ভার্সনে “ আপনি-আমি ও এমপি কাউকে খুঁজে পাওয়া যাবে না এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের রেশ ধরে সভাপতির বক্তব্যের সমালোচনা করে বিএনপি’র নেত্রী রুমিন ফারহানা তার ফেসবুক পেইজে ১১ মিনিটের একটি বক্তব্যে উপস্থাপন করেন।ব্যারিষ্টার রুমিন ফারহানা যে বক্তব্য উপস্থাপন করেছেন তাহা বিকৃত এবং ঘৃণিত, আমি ঘৃণাভরে প্রত্যাখান করি।

লিখিত বক্তব্যে সভাপতি ব্যারিষ্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বলেন,আমি সেইদিন বলেছি বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোককে হত্যা করবে। আমি মনে করি কমই বলেছি- কারণ ১৮ কোটি জনগণের প্রতিনিধি শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভার স্থল থেকে বিএনপি’র রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ হত্যার হুমকি দিয়েছে।

বিএনপি-জামাতের সন্ত্রাসীরা পাঁচ বছরে(২০০১-২০০৬) আওয়ামীলীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করে।তাদের আমলে অত্যাচর, নির্যাতন,লুটপাট বিদ্যুৎ বিপর্যয় জনজীবন অতিষ্ঠ করে তোলে।

লিখিত বক্তব্যে সভাপতি ব্যারিষ্টার রুমিন ফারহানাকে আরো উদ্দেশ্য করে বলেন, আপনার রাজনৈতিক বয়স মনে হয় ২০০১ সালের অনেক পরে, কারণ ১৯৯১ সালের বিএনপি নৈরাজ্যে করেছে সেটা সর্ম্পকে আপনি জানেন না। আপনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সুবর্ণচরে ধানের শীষে ভোট দিতে গিয়ে নারী ধর্ষিত হয়েছে বলেছেন এবং আজও ভ’ক্তভোগী নারী বিচার পায়নি। সেটি মিথ্যা বলেছেন কারণ ঐনারী পারিবারিক দ্বন্দে নির্যাতনের শিকার হন এবং আসামীদের সবাই জেল হাজতে আছেন জামিন পাইনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মিজানুর রহমান দীপক,সহ-সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, চরজব্বার ইউনিয়নের সাবেক সভাপতি নুর ইসলাম মানিক প্রমূখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ