সুবর্ণচরে মা-মেয়ে ধষর্ণের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সুবর্ণচর নোয়াখালী :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ঘরের সিঁধ কেটে ভিতরে ডুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মুন্সি মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩০) বাদি হয়ে গ্রেপ্তারকৃত মুন্সি মেম্বারকে প্রধান আসামি, আরও একজনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কাদির হানিফ এলাকায় অভিযান চালিয়ে মুন্সি মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে সদর থেকে চরজব্বার থানায় আনা হবে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে সংগঠন বিরোধী কাজে জড়িত হওয়ায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আবুল খায়ের মুন্সি মেম্বারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী। তিনি জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ব্যক্তিগত কাজের দেশের বাইরে রয়েছেন। সংগঠনের অন্য নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। যেহেতু মুন্সি মেম্বার সংগঠন বিরোধী কাজ করেছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেহেতু আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কারের স্বীদ্ধান্ত নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংগঠন থেকে তা কার্যকর করা হবে।
মামলার বাদির অভিযোগ, রাতে ঘরে হঠাৎ করে তার বসত ঘরে আলো জ¦লে উঠলে তার ঘুম ভেঙে যায়। তিনি কে-কে বলে উঠলে তাঁর মুখ চেপে ধরে উড়না দিয়ে মুখ, হাত-পা বেঁধে ঘাটের নিচে নামিয়ে ফেলে মুন্সি মেম্বার ও তার এক সহযোগি। পরে তারা পায়ের বাঁধন খুলে দিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এসময় অপর একজন পাশের কক্ষে গিয়ে তার বড় মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পর তারা বেরিয়ে যাওয়ার সময় স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় এবং সময় বলে তোর মেয়ের বাঁধন খুলে দিছি। এরপর মেয়ের হাতখুলে দিয়ে যায়। পরে মেয়ে এসে তাঁর হাত পায়ের বাঁধন খুলে দেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ