সুবর্ণচরে মৎস্যজীবী পরিবারে অনুদান বিরতণ

মুজাহিদুল ইসলাম সোহেল:


সুবর্ণচরে অসহায় ৪ মৎস্যজীবি পরিবারের মাঝে নগদ অনুদান বিতরন করা হয়েছে। এসময় ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার হাজার টাকা দেয়া হয়

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের এসসিএমএফপি, কম্পোনেন্ট-৩ এর আওতায় এসডিএফ এর আর্থিক সহায়তায় এ অনুদান প্রদান করা হয়।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মন্জু এর সভাপতিত্বে মৎস্যজীবীদের মাঝে এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিএফ সুবর্ণচর উপজেলা ক্লাস্টার কর্মকর্তা মো: আমান উল‍্যাহ, ইউপি সদস্য সহ মৎস্যজীবী গ্রাম সমিতির প্রতিনিধি প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে এসডিএফএর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, চর মজিদ ও দক্ষিণ চর মজিদ মৎস্যজীবি গ্রাম সমিতির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্যজীবিদের এই অনুদান কাজে লাগানোর জন্য হাঁস মুরগী পালন ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আয় বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরূত্বারোপ করেন ।

এসডিএফ কর্মকর্তা আমান উল্যাহ জানান, প্রকল্প সুবিধায় সুবর্ণচরে মৎস্যজীবি গ্রাম সমিতির ৪০০ জন বেকার যুব মৎস্যজীবিদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির সুযোগ ও বিকল্প আয় বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন এবং মৎস্যজীবি গ্রাম সমিতির মাধ্যমে ইট সোলিং রাস্তা ও ডিপ টিউবওয়েল স্থাপনের সুবিধা রয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ), মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ  প্রকল্পের (কম্পো :৩) বাস্তবায়নে এই উপজেলার ১০ টি মৎস্যজীবী  গ্রাম সমিতি নিয়ে এ কাজ পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে ১৩ জন মৎস্যজীবিদের মাঝে অনুদান প্রদান করা হবে। অন্যান্য ইউনিয়নের আরো ৭টি মৎস্যজীবী  গ্রাম সমিতির সদস্যদের মাঝে অনুদান প্রদান করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ