সুবর্ণচরে যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত
মুজাহিদুল ইসলাম সোহেল ::
নোয়াখালীর সুবর্ণচরের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছেন আল্লাহর দান ফিসাবিলিল্লাহ ফান্ড ও মানব কল্যাণ সংগঠন নামের দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন। একটি গ্রামের প্রায় ৩৫ জন যুবক একত্রিত হয়ে এলাকার প্রায় ১ কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন। রাস্তাটি ছাত্র—ছাত্রী ও এলাকার মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় স্বেচ্ছাশ্রমে কাজ করার উদ্যোগ নেন।
শনিবার সকাল এগারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটের দাখিল মাদরাসা সড়কটি।
এলাকাবাসী জানান, সাধ্য অনুযায়ী কেউ কোদাল,কেউ দা, কেউ খুন্তি ইত্যাদি নিয়ে রাস্তা মেরামতের কাজ করছে। কেউ ইট ভাংছেন আবার কেউ পিকআপ থেকে ইট নামাচ্ছেন।কেউ কেউ ইট নিয়ে রাস্তার ভাঙ্গা অংশে ফেলছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, আল্লাহর দান ফিসাবিলিল্লাহ ফান্ডের সাধারণ সম্পাদক আবদুর রহমান,সংগঠনের স্বেচ্ছাসেবক ফাহাদ,পল্লব,আমজাদ, ফয়সাল , রাকিবসহ এলাকাবাসী।
এলাকার স্বেচ্ছাসেবক লোকমান হোসেন বাবর বলেন, আল্লাহর দান ফিসাবিলিল্লাহ ফান্ড ও মানব কল্যাণ সংগঠন দুইটির স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে কাজ করে। এই রকম স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসে তাঁর ভালো লাগছে। তাদের দেখা এলাকার অনেক যুবক স্বেচ্ছাশ্রমে কাজে যুক্ত হন।
লোকমান হোসেন বাবর আরো বলেন, আমরা এলাকার জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার রাস্তাটি সংস্কারের জন্য অনুরোধ জানিয়েছিলাম বিভিন্ন সময় কাজ করে দেয়ার আশ্বাস দেন তাঁরা। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি।
আক্তার মিয়ার হাট দাখিল মাদরসার শিক্ষক মাওলানা আফতাব উদ্দিন বলেন, আল্লাহর দান ফিসাবিলিল্লাহ ফান্ড ও মানব কল্যাণ সংগঠন দুইটি ভাঙ্গা সড়ক সংস্কারের উদ্যোগ নিলে এলাকার যুবকেরা এগিয়ে আসে। যারা আসতে পারেনি তারা নাস্তা ও পানীয় দিয়ে সহযোগিতা করেন। এলাকার যুবকেরা এধরনের আনন্দ করতে করতে রাস্তা সংস্কারে নামেন। এখন সরকারীভাবে সংস্কার করা না হলে রাস্তা আবার খানাখন্দ ভরে ক্ষতিগ্রস্থ হতে পারে।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এলাকার যুবকদের সংগঠন আল্লাহর দান ফিসাবিলিল্লাহ ফান্ড ও মানব কল্যাণ উদ্যোগী হয়ে রাস্তা সংস্কারের কাজ করছে, একটি খুবই ভালো কাজ। তাদের দেখায় অনেকে এগিয়ে আসবে।এখন আমরা এই রাস্তা ভালো করার চেষ্টা করব। খুব শীঘ্রই উপজেলা প্রকৌশলী বরাবর এই রাস্তা পাকাকরণে একটি প্রস্তাব পাঠাবো।
উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা বলেন, সুবর্ণচর উপজেলা আমার অতিরিক্ত দায়িত্ব । রাস্তাটি সম্পর্কে আমার ধারণা নেই,খেঁাজ নিয়ে রাস্তাটির ব্যাপারে ব্যবস্থা নেব। তবে ছোট বড় সকল সড়ক সংস্কার করার প্রস্তাবণা পাঠাবো।



Post Comment