সুবর্ণচরে চলতি মাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত
মুজাহিদুল ইসলাম সোহেল::
নোয়াখালীর সুবর্ণচরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ । উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪শত ৪ জন। এর মধ্যে মারা গেছেন ০২ জন। জুন মাস থেকে জেলা ও উপজেলায় বাড়িভিত্তিক লকডাউন করা হবে বলে নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
শনিবার (২৯ মে) সকালে বিষয়টি নিয়ে সিভিল সার্জন বলেন, উপজেলায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তাই জুন মাস থেকে যে বাড়িতে করোনার রোগী পাওয়া যাবে ওই বাড়ি লকডাউন করা হবে। সংক্রমণরোধে জনগণকে সচেতন থাকতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে,জেলার ৩টি ল্যাবে ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৯৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে জেলার রয়েছে সুবর্ণচরে ৪, সদর উপজেলায় ৬০ জন রোগী । বেগমগঞ্জে ৯, সোনাইমুড়ীতে ২, চাটখিলে ২, কোম্পানীগঞ্জে ১০ ও কবিরহাটে ৬ জন রোগী রয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ২২ দশমিক ৬৩ শতাংশ।
সুবর্ণচরের বাসিন্দা আবদুল বারী বাবলু বলেন, সাধারণ মানুষের উদাসিনতার কারণে সংক্রমণ বাড়ছে। চরজুবিলী ইউনিয়নে প্রশাসনকে সচেতনতা বাড়াতে হবে কেননা এ মাসে চরজুবিলীতে শনাক্ত সংখ্যা বেশি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.জিয়াউল হক বলেন, আমরা সর্তক অবস্থানে রয়েছি। সাধারণ মানুষকে সচেতন করতে ইতো পূর্বে নানান কাজ করেছি।



Post Comment