সুবর্ণচরে সরকারি পুকুর রক্ষায় উচ্ছেদ অভিযান

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি:


সুবর্ণচরে একটি বাজারে সরকারি পুকুরের পাড় অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুর রহমান। এসময় বেশ কয়েকটি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

রোববার বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্যম ব্যাগ্যা গ্রামের পাংকার বাজার সংলগ্ন সরকারি পুকুর পাড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুকুর পাড় অবৈধ দখলের বিষয়ে পাংকার বাজার কমিটির সাধারন সাধারণ সম্পাদক মো.নুর নবী দুলাল জানান, এলাকার কিছু অসাধু মানুষ দীর্ঘদিন যাবৎ ধীরে ধীরে বাজারের পাশে থাকা সরকারী পুকুর পাড় অবৈধ ভাবে দখল করে দোকানঘর নির্মান করে। বাজার কমিটির বাঁধা দিলেও তারা দখল করে ঘর নির্মান করে। এছাড়াও তারা পুকুরের পানিতে অপঁচনশীল বর্জ্য পেলে পুকুরের পানি দূষিত করছে প্রতিদিন। পুকুর পাড় দখল মুক্ত করায় বাজার কমিটি ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে।

এবিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এলাকার কিছু অসাধু লোকজন সরকারী পুকুরটির সব গুলো পাড় দখল করে এবং একপাশে দোকান ঘর তুলে পেলে। এ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ পরবর্তী পাড়গুলোতে বনায়ন করা হবে। এছাড়াও পুকুর ইজারদারকে পুকুরের বর্জ্য পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে । তিনি জানান, উপজেলায় এধরণের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ