সুবর্ণচরে সাগরিকার বিলুপ্ত ১শত প্রজাতির চারা বিতরণ

সুবর্ণচর,নোয়াখালী প্রতিনিধি:


স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা নানামুখী কর্মসূচীর গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, পিকেএসএফ শিক্ষা বৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিলুপ্ত জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপন, এবং মাস্ক বিতরণ।

গত ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের এর মধ্যদিয়ে কর্মসূচীর শুভসূচনা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে আজ (মঙ্গলবার দুপুরে) আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত প্রজাতির গাছের চারা বিতরণ ও মাস্ক বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। পর্যায়ক্রমে বিলুপ্ত ১ শত প্রজাতির ৫ হাজার চারা বিতরণ ও রোপণ করা হবে বিভিন্ন প্রতিষ্ঠানে। অব্যাহত থাকবে মাস্ক বিতরণ।

এছাড়াও প্রতি মাসে ৬ জনকে ৩ হাজার টাকা করে উচ্চ শিক্ষা শেষ হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। ৫৭ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে পিকেএসএফ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।স্বাস্থ্য সুরক্ষায় জনসাধারণের মাঝে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

বিলুপ্ত প্রজাতির চারা বিতরণ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, চৈতী সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈকত সরকারি কলেজ অধ্যক্ষ ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো: মোনায়েম খান, সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক(মাইক্রোফিন্যান্স) জনাব মোঃ শামছুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ঋণ সমন্বযকারী(অগ্রসর) মোঃ মহিব উল্যাহ, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন ম্যানেজার জামাল উদ্দিন সিদ্দিকী, ম্যানেজার (এডমিন) মোঃ হান্নান মোল্যাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।

এদিকে অনুষ্ঠান পূর্ব বঙ্গবন্ধু স্মৃতি স্মরণে সাগরিকা সাংস্কৃতিক ফোরামের সংগীত পরিবেশন ও শিশু কিশোরদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ