সুবর্ণচরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মধ্য চরবাটা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আলা উদ্দিন ও চরবৈশাখী গ্রামের আব্দুল আলিমের ছেলে আমজাদ হোসেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডসহ অনাদায়ে ২হাজার টাকা জরিমানার সাজা প্রাপ্ত আসামি আমজাদ হোসেন এবং ৬ মাসের সশ্রমকারাদণ্ড ২হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ