ভাসানচর থানা পরিদর্শন ও এসপি’র মতবিনিময়

মুজাহিদুল ইসলাম সোহেল ::


ভাসানচর থানা পরিদর্শন ও সকল সংস্থার অফিসারদের সাথে মতবিনিময় সভা  করলেন নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম।

মঙ্গলবার সকালে  ভাসানচর আরআরআরসি(RRRC) সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার নব যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) মহোদয় এর সাথে ভাসানচরের সামগ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদুল ইসলাম(পিপিএম) বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম  আইনশৃঙ্খলা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন এবং সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

পরবর্তীতে ভাসানচর থানা পরিদর্শন করেন এবং সকল অফিসার ও ফোর্সদের সততা, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি সন্ধ্যায় জেলা হেডকোয়ার্টার তাঁর বাসভবনে ফিরে আসেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ