সুবর্ণচরে স্বতন্ত্র প্রার্থীর ভোট করায় বৃদ্ধের উপর হামলার অভিযোগ

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচরে স্বতন্ত্র প্রার্থীর ভোট করায় ভোট পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে । আহত কর্মীর নাম কামরুল ইসলাম ওরফে ডুবাই করিম (৫০)।

শনিবার দুপুরে স্থানীয় ভূইয়াহাট বাজারে আবুল কালাম আজাদ ওরফে( লাল আজাদ) তাকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করেছেন বলে খবর পাওয়া গেছে।

কামরুল অভিযোগ করে বলেন, প্রথমে স্থানীয় ভুইয়ার হাটের উত্তর মাথায় কামরুলকে আক্রমণ করেন লাল আজাদ পরে কামরুল বাজারের দক্ষিণ মাথায় চলে গেলে লাল আজাদ কামরুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করেন হামলার একপর্যায়ে কামরুল ডুবাই মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়িতে চলে যায়। পথে লাল আজাদ তার বাড়িতে গিয়ে হামলা করে বসত ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ঘরের আসবাবপত্র ও মোটর সাইকেল ভাংচুর করে চলে যায়। পরবর্তীতে কামরুল ডুবাই জরুরী সেবা নাম্বার ৯৯৯ কল দিলে পুলিশ এসে আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে প্রেরণ করে।

আবুল কালাম আজাদ (লাল আজাদ) চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের ৮নং ওয়ার্ডের জাফর কেরানির ছেলে।

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করায় কামরুল ডুবাইকে লাল আজাদ হামলা করে তার শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে কামরুল অন্যের সহায়তায় মোটর সাইকেল যোগে দ্রুত বাড়িতে চলে যায়। এরপর লাল আজাদ তাকে পিছনে দাওয়া দিয়ে তার বাড়িতে হামলা করে ঘরের আসবাবপত্র ও উঠোনে রাখা মোটর সাইকেল ভাংচুর করে।
কামরুল ইসলাম (কামরুল ডুবাই) বলেন, ভোটের পর থেকে আজাদ আমাকে বাজারে উঠতে দিচ্ছেনা। বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। গতকাল আমি পারিবারিক কাজে ভূঁইয়ার হাট বাজারে গেলে সে আমার উপর দুর্ধর্ষ হামলা চালায়। আমি দ্রুত স্থান ত্যাগ করলেও সে আমার পিছু চাড়েনি। আমার বাড়িতে এসে আবার হামলা চালায় এবং মহিলাদের উপর আক্রমণ করে গালমন্দ করে।

এই বিষয়ে আজাদের ( লাল আজাদ) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কামরুল ইসলাম ডুবাই এর সাথে ভুইয়ার হাট বাজারে আমার হাতাহাতি হয়েছে আর অন্য কিছু হয়নি।

এবিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (ওসি) জয়নাল আবেদীন জানান, মারামারি হয়েছে শুনেছি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ