সুবর্ণচরে সয়াবিন বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুবর্ণচর প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে সয়াবিন বীজ উতপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা ) এর উপকেন্দ্রসমুহের গবেষণা জোরদারকরণ কর্মসূচি এর অর্থায়নে সয়াবিন বীজ উৎপাদন, সংরক্ষণ ও পরবর্তী করণীয় শীর্ষক প্রশিক্ষণ বিনার নোয়াখালী উপকেন্দ্র মিলনায়তনে রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা’র পরিচালক (গবেষণা ) ড. মোঃ আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. মোঃ মঞ্জুরুল ইসলাম, বারি নোয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.মহিউদ্দিন চৌধুরী এবং সুবর্ণচর বিএডিসির প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিন।
এছাড়াও, উপস্থিত ছিলেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান শিকদার, ফার্ম ম্যানেজার ফররুখ আহমেদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বিনা’র মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মির্জা মোফাজ্জল ইসলাম সয়াবিন চাষাবাদ, বীজ উতপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন।
বিনার পরিচালক(গবেষণা) ড. আব্দুল মালেক বলেন, বিনা উদ্ভাবিত লবণসহিষুষ্ণ অনেক জাত মাঠপর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছে। এতে কৃষকরাও উপকৃত হচ্ছে এবং উৎসাহ নিয়ে এসব ফসল চাষ করছেন। দেশের কৃষি খাতকে গতিশীল করার জন্য বিনার গবেষণামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনাকে মাঠপর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
বক্তারা দেশের তেল ফসলের স্বয়ংসম্পুর্ণতা অর্জনে তেল জাতীয় ফসলের চাষাবাদ বৃদ্ধিতে বীজ উতপাদন এবং সংরক্ষণে কৃষকদের বিভিন্ন উপায় সম্পর্কে অবহিত করেন।
প্রশিক্ষণে সুবর্ণচরের ৬০ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।



Post Comment