সুবর্ণচরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হত্যা ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ পাহরায় নোয়াখালী জেলা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে ইসমাইল নিহত ফরিদ সর্দার হত্যা মামলার প্রধান আসামী ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ ইসমাইল হোসেন(৪০)। সেই হলেন উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চরলক্ষী গ্রামের হুদু সর্দারের ছেলে।

চরজব্বার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উৎপল দেওয়ান বলেন, হত্যা ডাকাতিসহ একাধিক মামলায় পলাতক আসামি ইসমাইলকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কৌশলে গ্রেপ্তার করা হয়েছে।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত হত্যা, ডাকাতিসহ একাধিক মামলায় পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। বিকেলে আদালত তাঁদেরকে কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য গত বছর ৫ নভেম্বর চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যান ফরিদ সর্দার।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ