হাতিয়ায় তরমুজ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় “স্মার্ট ফার্মিং হেলদি ফুড প্রজেক্টের আওতায় ইস্ট ওয়েস্ট সীড – নলেজ ট্রান্সফার এর আয়োজনে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গত বুধবার (৩০,মার্চ ২০২২) বিকেল ৪ টায় হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের উত্তর আদর্শ গ্রামের কৃষক দম্পতি নিলুফা বেগম – আশরাফুল এর তরমুজ ফসলের মাঠে স্থানীয় শতাধিক কৃষক নিয়ে এ কর্মসূচিটি পালিত হয়েছে।
উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট সীডের কান্ট্রি ম্যানেজার মোঃ মোস্তফা কামাল,প্রোডাক্ট ম্যানেজার
মোহাম্মদ খালেদ মোস্তফা,নলেজ ট্রান্সফার ম্যানেজার মোঃ ইয়াসিন কবির। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইষ্ট ওয়েস্ট সীড- নলেজ ট্রান্সফার এর নোয়াখালী জেলার
টেকনিক্যাল ফিল্ড সুপারভাইজার
মৃন্ময় রায় তনু, হাতিয়া উপজেলার টেকনিক্যাল ফিল্ড অফিসার মোঃ রাকিবুল ইসলাম, হরনী ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন সবুজ, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার নোয়াখালী জেলার প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, স্মল বিজনেস সাপোর্ট অফিসার মোঃ আশ্রাফুল,হাতিয়া উপজেলার প্রজেক্ট এক্সটেনশন অফিসার মোঃ রেদোয়ান হোসেন, সুবর্ণচর উপজেলার প্রজেক্ট এক্সটেনশন অফিসার মোঃ ইমরান হোসেন।
কান্ট্রি ম্যানেজার মোঃ মোস্তফা কামাল কৃষকদের ভালো জাতের বীজের মাধ্যমে ভালো ফলন ও সবজি চাষের বিষয়ে আলোচনা করেন।
উক্ত কৃষক দম্পতি প্রকল্পের অত্যাধুনিক চাষাবাদ কৌশল অবলম্বন করে এ বছর ইষ্ট ওয়েস্ট সীডের ” বাংলালিংক ” জাতের তরমুজ চাষ করেন।তাতে অল্প খরচেই আশানুরূপ ফলন হয় বিধায় কৃষক সাফল্যের মুখ দেখেন। কৃষক জানান, ” আমরা প্রকল্প কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আমাদের ১০ শতক জমিতে মাত্র ৩৮০০ টাকা খরচ করে চাষাবাদ করি। ইতোমধ্যে ৩২০০০ টাকার তরমুজ বিক্রয় হয়ে গেছে এবং এ তরমুজের বাজার চাহিদা ও অনেক ভালো।”
এ কৃষকদের লাভজনক ফলন দেখতে ও চাষপদ্ধতি জানতে প্রতিদিন এ তরমুজ মাঠে ভিড় জমান বিভিন্ন কৃষকসহ অনেকে।



Post Comment