সুবর্ণচরে ১০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১০ টাকার লোভ দেখিয়ে আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার এক কিশোরকে (১৪) স্থানীয়রা আটক করে চরজব্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
গ্রেপ্তার ওই কিশোর অপ্রাপ্ত বয়স্ক। সে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আজ শুক্রবার সকালে ওই শিশুটির মা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিশু পরিবার জানায়, গতকাল বিকেলে ভিকটিমের মা পাশ্ববর্তী বাড়িতে যায়, বাবা ব্রিকস ফিল্ডে কাজ করেন। এই সুবাধে ওই কিশোর তার বাড়ির পাশের প্রতিবেশী হিসেবে তার বাড়িতে যায়। বাড়িতে কাউকে না পেয়ে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে পুষলিয়ে জোর পূর্বক বাড়ির ঘরের নির্জন রুমে নিয়ে অনৈতিক কাজ করে। শিশুটির মা পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে আসলে তার কান্নার শব্দ পেয়ে বিষয়টি জানতে চাইলে সে এড়িয়ে যায়।
পরে রক্তক্ষরণ হলে মেয়ে মাকে বিষয়টি বলে এবং অভিযুক্ত কিশোরের নাম বলে। পরে শিশুর মা তাৎক্ষণিক পাশের বাড়ির লোকজনকে ঘটনাটি বলে এবং স্থানীয় মেম্বার ও চৌকিদারকে অবহিত করেন। পরে রাত ১টার দিকে স্থানীয় মেম্বার থানায় জানানোর পর গ্রাম পুলিশ গিয়ে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ওই শিশুকে অসুস্থ অবস্থায় প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়াউল হক বলেন, শিশুটির মা বাদী হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, কিশোরকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে ওই কিশোরকে জেলা আদালতে নেওয়া হয়েছে।



Post Comment