সুবর্ণচরে ২ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পলাতক
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হানিফ(৫৫)কে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ।
বুুধবার রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হানিফ ২ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর জেলায় বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে পলাতক রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি বিরুদ্ধে বনবিভাগের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বন কর্মকর্তাকে গুরুতর আহত করার মামলায় ২ বছর ও ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের সাজা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হলেন সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন পরিষদে’র চরলক্ষী গ্রামের মৃত জেবল হকের ছেলে ।
পুলিশের ভাষ্য, ২০০০ সালের হাবিবীয়া রেঞ্জের কার্যালয় ভবনের জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বন কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করার মামলায় ২০১৬ সালে রায় হয়। রায়ের পর থেকে হানিফ ২ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর রাজধানী ঢাকাসহ জেলায় বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরজব্বার থানা পুলিশের উপপরিদর্শক সালাহ উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যরা আসামীকে গ্রেপ্তার করেন।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. হানিফকে গ্রেপ্তার করা হয়। সে ২ বছর ও ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের সাজা নিয়ে দীর্ঘদিনের পলাতক ছিলেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।



Post Comment